ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন: নিহত ১, দগ্ধ ৬

ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে অজ্ঞাত এক প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।


সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান।তিনি বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। নিহেতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।


এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় একঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑